আমাদের সম্পর্কে?

এই যে আপনি আজ আমাদের সম্পর্কে জানতে চাচ্ছেন, এই পথটা সহজ ছিলো না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে আপনাদের পছন্দের এই ম্যাংগো লাভার। আমাদের এই পথচলায় সকল প্রিয় গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। 

mr-murad-bhai-for-popup-img

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন...

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা এক তরুণ - নাম তার মুরাদ পারভেজ।

যার শৈশব ও বেড়ে ওঠা নিভৃত পল্লীগাঁয়ে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে গ্রাম ছেড়ে তিনি পাড়ি জমান নোয়াখালীতে। সেখানে গিয়ে নিজের প্রয়োজনে কেনা খেজুরের গুড়, ঘি কিংবা আম - সবকিছুতেই কৃত্রিমতার ছাপ লক্ষ্য করেন। যেহেতু তার শৈশব কেটেছে গ্রামে, তাই খাঁটি খাদ্যদ্রব্য চিনতে তার ভুল হওয়ার কথা নয়; তার ওপর নিজের পড়াশোনাও ছিল ‘নিরাপদ খাদ্য’ নিয়ে।

ব্যাস, শুরু হলো পথচলা। শত প্রতিকূলতা পেরিয়ে পরিবারের দেওয়া সামান্য আর্থিক পুঁজি নিয়ে তিনি এই সংকল্পে নামলেন যে - যতটুকু সম্ভব, ততটুকুই খাঁটি জিনিস তিনি গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন। অনেক নির্ঘুম রাত আর অক্লান্ত পরিশ্রমে তিনি নিজের প্রচেষ্টা অব্যাহত রেখে প্রমাণ করলেন যে, একাগ্রতা থাকলে সবই সম্ভব। কোনো কিছু অর্জন করতে হলে আগে সেটি দৃঢ়ভাবে চাইতে হয়।

পরবর্তীতে কয়েক লক্ষ গ্রাহকের দোরগোড়ায় তিনি পৌঁছে দিয়েছেন তার এই ‘ম্যাংগো লাভার’-এর পণ্য। তৈরি হয়েছে বিশাল এক অনুগত গ্রাহক শ্রেণি। সেই সঙ্গে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন দক্ষ সাপোর্ট টিম। আজ ৬০ জনেরও বেশি কর্মী নিয়ে তিনি সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন।

সংযুক্ত হোন আমাদের ভেরিফাইড ফেইসবুক পেইজে